ফেল কাকে বলে? ফেল কত প্রকার ও কি কি? ফেল এর আলামত কয়টি?

শুরুকথা

প্রিয় পাঠক আশা করি ভাল আছেন। বিবিধ ব্লগ এর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি যদি, فعل বা ফেল কাকে বলে, ফেল কত প্রকার ও কি কি, ফেলে লাযিম, ফেলে মুতায়াদ্দি ও ফেলের আলামত সমূহ উদাহরণ সহ বিস্তারিত জানতে চান তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। আপনি কোন বিষয়ে আর্টিকেল পেতে চান সেটা জানাতে ভুলবেন না।

সূচিপত্র

পৃথিবীতে প্রায় ৭,১১১ টি ভাষা রয়েছে।  তন্মধ্যে আরবি একটি প্রাচীন ও জনপ্রিয় ভাষা। ইংলিশ ভাষায় কাজ করা বা হওয়া বুঝাতে যেমন Verb রয়েছে ঠিক তেমনি আরবি ব্যাকরণে ফেল রয়েছে। ফেল আরবি ব্যাকরণের গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই লেখা থেকে আমরা ফেল কাকে বলে? ফেল কত প্রকার ও কি কি এ সম্পর্কে জানতে পারবো। আশাকরি উপকৃত হবেন। মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইলো।

فعل বা ফেল এর পরিচয়

ফেল শব্দের অর্থঃ

فعل শব্দটি একবচন, বহুবচনে আফআল। فعل বা ফেল শব্দের অর্থঃ ক্রিয়া

  • ক্রিয়া,
  • কাজ,
  • কর্ম, 
  • Verb

ফেল কাকে বলে?

যে শব্দ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং তিন কালের কোন এক কালের সাথে সম্পর্ক রাখে তাকে ফেল বলা হয়। যেমনঃ أكل – সে খেয়েছিল।

যে কালিমা বা পদ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং তিন কালের কোন এক কালের সাথে সম্পর্ক রাখে তাকে ফেল বলা হয়।

ফেল কত প্রকার ও কি কি?

ফেল গঠনগত দিক থেকে ৪ প্রকার। যথা-

ফেল কর্তা বা মাফউল এর উপর নির্ভর করা না করার ভিত্তিতে ২ ভাগে বিভক্ত

১। ফেলে মুতায়া’দ্দি (فعل متعدي)

২। ফেলে লাযিম ( فعل لزم )

ফেলে মুতায়াদ্দি

ফেলে মুতায়াদ্দি অর্থ হল – সকর্মক ক্রিয়া।

অর্থাৎ, যে ফেল বা ক্রিয়া এর পূর্ণ অর্থ প্রকাশের জন্য মাফউল বা কর্মের প্রয়োজন হয় তাকে ফেলে মুতায়াদ্দি বলে। যেমনঃ সে সাহায্য করল ( نصر )। এখন প্রশ্ন থেকে যায় – সে কাকে সাহায্য করল? এটা হল ফেলে মুতায়াদ্দি।

ফেলে লাযিম

ফেলে লাযিম শব্দের অর্থ হল – অকর্মক ক্রিয়া।

অর্থাৎ, যে ফেল বা ক্রিয়া এর পূর্ণ অর্থ প্রকাশের জন্য মাফউল বা কর্মের প্রয়োজন হয় না তাকে ফেলে লাযিম বলে। যেমনঃ সে দাঁড়াল ( قام ) এখানে نصر এর মত কোন প্রশ্ন করা যায় না। এটি হল ফেলে লাযিম।

ফেল এর আলামত কয়টি?

বিভিন্ন নাহু সরফ বইয়ে এর অনেক আলামত দেওয়া থাকে। তবে আমি একটু সহজ করে বুঝানোর চেষ্টা করছি।

ফেল এর প্রধান আলামত হলঃ 

১। শব্দটি মাজি (ماضي), মুজারে (مضارع ), আমর (أمر ), নাহি (نهي ) হওয়া।

বইয়ে ফেল এর আলামত ১০ টি দেওয়া থাকে। যথা:

১। শব্দের শুরুতে কদ(قد) যুক্ত থাকা। উদাহরণঃ  قد فعل 

২। শব্দের শুরুতে সিন(س) যুক্ত থাকা। উদাহরণঃ سينصر

৩। শব্দের শুরুতে সাওফা(سوف) যুক্ত থাকা। উদাহরণঃ سوف ينصر

৪। শব্দের শুরুতে হরফে জঝম যুক্ত থাকা। উদাহরণঃ لم ينصر

৫। শব্দের শেষে সাকিন বিশিষ্ট তা(ت) থাকা। উদাহরণঃ ضربت

৬। শব্দটি মাজি(ماضي) হওয়া। উদাহরণঃ فعل

৭। শব্দটি মুজারে(مضارع ) হওয়া। উদাহরণঃ يفعل

৮। শব্দটি আমর(أمر ) হওয়া। উদাহরণঃ إفعل

৯। শব্দটি নাহি(نهي ) হওয়া। উদাহরণঃ لا تفعل

১০। শব্দের শেষে নুনে তাকিদ  যুক্ত থাকা। উদাহরণঃ ليفعلن

এখন আপনি উদাহরণের দিকে তাকালে বুঝতে পারবেন কদ সিন যা ই যুক্ত হক ওইটা মাজি বা মুজারে হচ্ছে তাই সেটি ফেল।

শিবহে ফেল কাকে বলে?

শিবহে শব্দটি শিবহুন শব্দ থেকে এসেছে যার অর্থ তুলনা, উপমা বা সাদৃশ্য। আর শিবহে ফেল শব্দের অর্থ – ফেল এর মত।

অর্থাৎ, যে শব্দ গুলো বা মাসদার গুলো হরফে যার পেলে ফেল এর মত আচরণ করে তাকে শিবহে ফেল বলে।

শিবহে ফেল কয়টি?

শিবহে ফেল মোট ৮ টি।

যবনিকাঃ

আমরা আরবি ব্যাকরণের গুরুত্বপূর্ণ টপিক ফেল কাকে বলে? ফেল কত প্রকার ও কি কি এ সম্পর্কে জানলাম। আল্লাহ আমাদের জ্ঞানকে বাড়িয়ে দিন। কোন বিষয় বুঝতে অসুবিধা হলে কমেন্ট সেকশন এ প্রশ্ন করুন। আমরা দ্রুত সমাধানের চেষ্টা করবো।

বিবিধ ব্লগ চেষ্টা করছে শিক্ষা, প্রযুক্তি, কৃষি সহ জীবনের বিভিন্ন সমস্যার একটি সুন্দর, সহজ এবং নির্ভরযোগ্য সমাধান বাংলা ভাষায় প্রদানের জন্য। আপনার কোন পরামর্শ বা সমালোচনা থাকলে নির্দ্বিধায় করতে পারেন। বিবিধ ব্লগ এর উন্নয়নের জন্য আপনার উৎসাহ ও পরামর্শ একান্ত প্রয়োজন। তাই দেরি না করে এখনি কমেন্ট করুন একদম বিনামূল্যে।

আর্টিকেলটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। উপকৃত হলে অবশ্যই পাশের শেয়ার আইকন এ ক্লিক দিয়ে শেয়ার করবেন। বিবিধ ব্লগ এর সাথেই থাকুন। আপনার দীর্ঘায়ু ও চিরস্থায়ী সফলতা কামনা করে আজকের মত এখানেই রাখছি।

তথ্যসূত্রঃ উইকিপিডিয়া ও আরবি ব্যাকরণ বই।

FAQ বা বার বার জিজ্ঞাসিত প্রশ্ন সমূহ (কুইক রিভিশন)

১. فعل (ফেল) শব্দের অর্থ কি?

উত্তর: فعل (ফেল) একটি আরবি শব্দ। এর অর্থ হলো ক্রিয়া, কাজ, কর্ম বা Verb। আরবি ব্যাকরণে যে শব্দ কোনো কাজ সংঘটিত হওয়া বা সম্পন্ন হওয়া বোঝায় তাকে ফেল বলা হয়।


২. ফেল কাকে বলে?

উত্তর: যে শব্দ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং অতীত, বর্তমান অথবা ভবিষ্যৎ—এই তিন কালের যেকোনো এক কালের সাথে সম্পর্ক রাখে তাকে ফেল বলে। যেমন: أكل (সে খেয়েছিল)।


৩. ফেল কত প্রকার ও কি কি?

উত্তর: গঠনগত দিক থেকে ফেল চার প্রকার। যথা— ফেলে মাজি, ফেলে মুজারে, ফেলে আমর এবং ফেলে নাহি। আবার কর্মের প্রয়োজনীয়তার ভিত্তিতে ফেল দুই প্রকার— ফেলে মুতায়াদ্দি ও ফেলে লাযিম।


৪. ফেলে মাজি কাকে বলে?

উত্তর: যে ফেল অতীতে সংঘটিত কোনো কাজ বোঝায় তাকে ফেলে মাজি বলে। এটি অতীত কাল নির্দেশ করে।


৫. ফেলে মুজারে কাকে বলে?

উত্তর: যে ফেল বর্তমান বা ভবিষ্যতে সংঘটিত কাজ বোঝায় তাকে ফেলে মুজারে বলে।


৬. ফেলে আমর কাকে বলে?

উত্তর: আদেশ, নির্দেশ বা অনুরোধ প্রকাশকারী ক্রিয়াকে ফেলে আমর বলা হয়।


৭. ফেলে নাহি কাকে বলে?

উত্তর: যে ফেল কোনো কাজ করতে নিষেধ করে তাকে ফেলে নাহি বলা হয়।


৮. ফেলে মুতায়াদ্দি কাকে বলে?

উত্তর: যে ফেলের পূর্ণ অর্থ প্রকাশের জন্য মাফউল (কর্ম) প্রয়োজন হয় তাকে ফেলে মুতায়াদ্দি বা সকর্মক ক্রিয়া বলা হয়।


৯. ফেলে লাযিম কাকে বলে?

উত্তর: যে ফেলের অর্থ সম্পূর্ণ করতে মাফউল বা কর্মের প্রয়োজন হয় না, তাকে ফেলে লাযিম বা অকর্মক ক্রিয়া বলা হয়।


১০. ফেলে মুতায়াদ্দি ও ফেলে লাযিমের মধ্যে পার্থক্য কি?

উত্তর: ফেলে মুতায়াদ্দির অর্থ সম্পূর্ণ করতে মাফউল বা কর্ম লাগে, কিন্তু ফেলে লাযিমের অর্থ সম্পূর্ণ করতে কোনো কর্মের প্রয়োজন হয় না।


১১. ফেলের আলামত কয়টি?

উত্তর: আরবি নাহু-সরফের বিভিন্ন গ্রন্থে ফেলের ১০টি আলামত উল্লেখ করা হয়েছে। তবে সহজভাবে বলা যায়, কোনো শব্দ যদি মাজি, মুজারে, আমর বা নাহি হয়, তাহলে সেটি ফেল।


১২. ফেলের প্রধান আলামত কি?

উত্তর: ফেলের প্রধান আলামত হলো শব্দটি মাজি, মুজারে, আমর অথবা নাহি হওয়া। এগুলো দেখেই সহজে ফেল শনাক্ত করা যায়।


১৩. শিবহে ফেল কাকে বলে?

উত্তর: যে শব্দ বা মাসদার হরফের প্রভাবে ফেলের মতো আচরণ করে, তাকে শিবহে ফেল বলা হয়।


১৪. শিবহে ফেল কয়টি?

উত্তর: আরবি ব্যাকরণ অনুযায়ী শিবহে ফেল মোট ৮টি।


১৫. আরবি ব্যাকরণে ফেল কেন গুরুত্বপূর্ণ?

উত্তর: ফেল আরবি ব্যাকরণের অন্যতম মৌলিক বিষয়। বাক্যে কাজ, সময় এবং ক্রিয়ার ধরন বোঝার জন্য ফেল সম্পর্কে সঠিক ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


১৬. فعل ও Verb কি একই বিষয়?

উত্তর: হ্যাঁ। ইংরেজি ব্যাকরণের Verb এবং আরবি ব্যাকরণের فعل (ফেল) একই ধরনের ধারণা প্রকাশ করে। উভয়ই কাজ বা ক্রিয়া নির্দেশ করে।


১৭. ফেল শব্দের বহুবচন কি?

উত্তর: فعل (ফেল)-এর বহুবচন হলো أفعال (আফআল)


১৮. আরবি ভাষায় ফেল কয় কালের হয়?

উত্তর: আরবি ভাষায় ফেল তিন কালের সাথে সম্পর্কিত হয়— অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। এই তিন কালের ভিত্তিতেই ফেলের ব্যবহার নির্ধারিত হয়।

2 thoughts on “ফেল কাকে বলে? ফেল কত প্রকার ও কি কি? ফেল এর আলামত কয়টি?

  1. সুন্দর সাবলীল শব্দে উপস্থাপন করার জন্য ধন্যবাদ। শুভকামনা রইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *