বর্তমান সময়ে দেশে বেকারত্ব যেমন বেড়েছে, তেমনই তৈরি হয়েছে একটি ইতিবাচক ট্রেন্ড। সেটা হল উদ্যোক্তা হওয়ার এক অনুপ্রেরণা যুব সমাজকে নাড়া দিয়েছে। তবে, সেখানে একটা বিষয় খুবই হতাশার তা হল – উদ্যোক্তা হওয়ার এই কঠিন জার্নিতে সফল হওয়ার জন্য উদ্যোক্তাদের যেধরনের কঠিন প্রস্তুতি নেওয়া দরকার তারা সেটা গ্রহণ করে না, অন্যদিকে সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে ধরণের সহযোগিতা, সুযোগ, প্রশিক্ষণ প্রদান করা দরকার সেটা করে না। ব্যবসা করে লাভবান যেমন হওয়া সম্ভব তেমনই ব্যবসা করে পথে বসে যাওয়া ও সময়ের ব্যপার মাত্র। এজন্য আমাদের উচিত ব্যবসা শুরু করার পূর্বে যতটা সম্ভব জ্ঞান অর্জন করা। আবার এটার মানে এই নয় যে – আপনি শুধু জ্ঞান অর্জন করতেই থাকবেন শুধু ব্যবসায় নামবেন না। ব্যবসা সংক্রান্ত বই pdf download করতে আমাদের আর্টিকেল টি পড়ুন।
আরেকটি কথা না বললেই নয়। আজকে আমরা মনে করছি চায়না থেকে মাল কিনে শুধু ফেসবুকে বুস্টিং মারা টাই ব্যবসা। আসলে এটি খুবই বড় ধরণের একটা ভুল চিন্তা। এটা ব্যবসা। কিন্তু এটা সাস্টেইনবল ব্যবসা না। আপনি যখন ব্যবসায়ী হওয়ার জন্য ঠিক করবেন তখন আপনাকে সাস্টেইনেবিলিটিকে মাথায় রাখতে হবে। আর এই বিজনেস মডেল এর কারণে দেশের অর্থ সব পাচার হয়ে যাচ্ছে। একদিকে চায়না থেকে ইম্পোর্ট করতে অন্যদিকে ফেসবুকে মার্কেটিং করতে। যেটা দেশের ইকনমির জন্য একদমই কাম্য না।
ব্যবসা শেখার বই
ব্যবসা শেখার বই বলতে কিছু ফান্ডামেন্টাল বিষয় জানার বই। প্রত্যেক ব্যবসার একেকটা ভিন্ন মাত্রা আছে। ব্যবসা শেখার বই বলতে সেলস এন্ড মার্কেটিং, ফাইন্যন্স এগুলো শেখা যায়, জানা যায়, বোঝা যায়। তবে, একচুয়াল বিজনেস আপনাকে মাঠে নেমে শিখতে হবে। ব্যবসা শেখার বই এর আগে কিছু বিষয়ে জেনে নেই –
ব্যবসার মূল বিষয়
ব্যবসা মূলত কোন একটি সমস্যার সমাধান প্রদান করে। আপনি যদি কোন সাস্টেইনেবল ব্যবসা বা স্টার্টাপ দিতে চান আপনাকে প্রথমে একটি সমস্যা খুঁজে বের করতে হবে। তারপর, আপনি সেই সমস্যার সমাধান করতে কোন প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে আসবেন। সেখান থেকে আমি আপনার প্রফিট জেনারেট করবেন। অনেক বেকার মানুষের কর্ম সংস্থান তৈরি করবেন।
বাংলাদেশ এর চারিদিকে শুধু সমস্যা। এখন আপনি কোন সমস্যাটা নিয়ে কাজ করবেন? আপনার উচিত হবে যেই সমস্যাটা আপনি সবচেয়ে ভালো বুঝেন যেটার সব চেয়ে ভালো সলুশন বা সমাধান আপনি করতে পারবেন। যেখানে আপনার এক্সপেরিয়েন্স, দক্ষতা, জ্ঞান আছে সেই সমস্যাটা সমাধান করতে। এখন সমস্যা যত বড়, তার সমাধান করা তত কঠিন এবং সেই সমাধান এর জন্য আপনি অনেক বেশি চার্জ করতে পারবেন বা প্রফিট করতে পারবেন।
প্রবলেম খুঁজে পেতে আপনি আপনার দৈনন্দিন জীবনে যে প্রবলেম গুলো ফেস করেন সেগুলো অথবা আসে পাশের প্রবলেম গুলো দেখার চেষ্টা করুন। ধরুন খাদ্যে ভেজাল, সংকট, উচ্চ দাম এরকম ভাবে এনালাইসিস করুন।
আপনি এসাইনমেন্ট হিসেবে ৫ টি সমস্যা সিলেক্ট করে সেগুলোর বিশ্লেষণ করুন। সমাধান করুন। অথবা যেই বিজনেস আপনার মাথায় ঘুরছে সেই বিজনেস আপনার কাস্টমার এর কোন সমস্যা সমাধান করে সেটা লিখুন। এই কাজ আপনার মার্কেটিং, ভিশন, আপনার কন্টেন্ট, আপনার স্ট্রাটেজি সবজায়গায় হেল্প করবে এবং ক্লারিটি দিবে।
আর মনে রাখবেন, ব্যবসা সহজ বিষয় না। আপনাকে প্রতিনিয়ত বিভিন্ন চ্যালেঞ্জ এর মকাবেলা করতে হবে। সেজন্য নিজেকে সর্বদা মানসিক ভাবে প্রস্তুত থাকতে হবে। ঝুঁকি নেওয়ার মানসিকতা থাকতে হবে। সঠিক সিদ্ধান্ত নেওয়া শিখতে হবে।
আর একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হল – রিজিক আল্লাহর পক্ষ থেকে বণ্টিত। আপনি সর্বদা আল্লাহর উপর ভরসা রাখবেন। সৎ থাকবেন। ক্রেতাদের কে ভ্যালু দেওয়ার চেষ্টা করবেন। আশাকরি, আল্লাহ বারাকাহ দিবেন। আর রিজক এবং বারাকাহ কন্সেপ্ট এবং কীভাবে রিজক এবং বারাকাহ বৃদ্ধি হয় সে সম্পর্কিত জ্ঞান অর্জন করুন। আমল করুন। রিজক ও বারাকাহ সম্পর্কিত অসাধারণ একটা বই যেটা সবার পড়া উচিত নিচে সেটার লিঙ্ক দেওয়া হল।
ব্যবসা শিখতে সোহাগ ভাইয়ের অন্যরকম উদ্যোক্তা সিরিজের ১০ টি ভিডিও দেখুন
Business Book Bangla PDF
বর্তমানে বাংলা ভাষায় অনেক গুলো বই জনপ্রিয়তা পেয়েছে বিশেষ করে কোচ কাঞ্চন এর অনেক গুলো বই যেগুলো ব্যপক জনপ্রিয়তা পেয়েছে। তারমধ্যে ক্যাশ মেশিন অন্যতম। এছাড়াও যারা নতুন ব্যবসা শুরু করতে চান তাদের জন্য রয়েছে বিজনেস ব্লুপ্রিন্ট বইটি। কোচ কাঞ্চনের সবগুলো বই দেখতে ক্লিক করুন এই লিঙ্কে।
ব্যবসা সংক্রান্ত বই pdf download
ব্যবসা কেন করা দরকার ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করুন ইউ মাস্ট ডু বিজনেস বইটি।
Business-related books
বিজনেস রিলেটেড অনেক বই আছে সেগুলো যেমন বাংলা ভাষায় আছে তেমনই ইংলিশ ভাষায় আছে। আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে। সেখার ক্ষেত্রে আমাদের মাল্টিপল সোর্স থেকে শিখতে হবে তাতে আমাদের জানা শোনা টা পক্ত হবে। তবে আমাদের ব্যবসা করার ক্ষেত্রে সর্বদা সততা এবং ধর্মীয় ও মানবিক মূল্যবোধ থাকতে হবে। এজন্য আমার রেকমেন্ডেড একটা বেস্ট সেলার বুক যেটি পাঠকদের খুবই ভালো রিভিউ রয়েছে। বই টি সকল ব্যবসায়িদের পড়া উচিত।
অনলাইন বিজনেস বা ইকমার্স সম্পর্কিত বই
অনলাইন বিজনেস এর জন্য ই ক্যাব এর একটি পিডিএফ রয়েছে যেটি খুবই ভালো লেগেছে। আশাকরি আপনাদের উপকারে আসবে। ই-ক্যাব এর পিডিএফ টি পড়ুন অথবা ডাউনলোড করুন।
বইটি সম্পর্কিত সংক্ষিপ্ত বিবরণ
| Title | দ্য গ্রেটেস্ট অন্ট্রাপ্রেনর মুহাম্মাদ [সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম] |
| Author | মিরাজ রহমান |
| Publisher | সুলতানস |
| ISBN | 978-984-35-3719-5 |
| Edition | 1st Published, 2023 |
| Number of Pages | 360 |
| Country | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Reviews and Ratings | 4.85 |