ট্যানগ্রাম: শিশুদের বুদ্ধিবৃত্তিক বিকাশে যুগান্তকারী এক পাজল খেলা
ট্যানগ্রাম কি? সেটি জানার আগে একটি সমস্যার কথা জেনে আসি। বর্তমান সময়ে শিশুদের নিয়ে বাবা মায়ের অন্যতম প্রধান সমস্যা হচ্ছে শিশুদের মোবাইল আসক্তি। এই মোবাইল আসক্তির পিছনে ভূমিকা রয়েছে আমরা অভিভাবকদেরই। কেননা, আমরা তাদের জন্য খেলাধুলার ব্যবস্থা করে দেই না। বিশেষ করে শহুরে বাচ্চাদের তো জীবন চার দেওয়ালের মধ্যেই সিমাবদ্ধ। তাদের জন্য না আছে খেলার মাঠ, না আছে খেলার মানুষ। একারণেই দেখা যায়, শহরে বড় হওয়া শিশুদের মাঝে এই ধরণের আসক্তির প্রবণতা বেশি। যদিও গ্রামে গঞ্জেও এই ভয়াবহতা প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। এতে মানুষিক, শারীরিক বৃদ্ধি যেমন ব্যাহত হচ্ছে তেমনি নষ্ট হচ্ছে চোখ।
এখন সন্তানদের এধরণের আসক্তি থেকে বাঁচাতে আমাদের অভিভাবকদের উচিত তাদেরকে বিনদনের জন্য অলটারনেটিভ খেলানা প্রদান করা। যাতে তারা বিনোদন পায়। আর ট্যানগ্রাম হল এরকম একটি খেলনা যেটি আনন্দ প্রদানের পাশাপাশি নিশ্চিত করবে শিশুর বিকাশ। যেটি একটি পাজল গেম।
ট্যানগ্রাম কি?
এই ট্যানগ্রাম (Tangram) একটি প্রাচীন চীনা ধাঁধাঁ জাতীয় খেলনা। এটি ৭টি জ্যামিতিক টুকরো (যেগুলোকে ‘ট্যান’ বলা হয়) দিয়ে তৈরি একটি পাজল। যেটি কাঠ, বোর্ড, প্লাস্টিক, কাগজ অথবা অন্য যে কোন কিছুর তৈরি ৭ টি জ্যামিতিক শেপ। যেই ৭ টি শেপ দিয়ে তৈরি করা যায় অসংখ্য জিনিসের ছবি বা আকৃতি। এই খেলাটি সৃজনশীলতা, বিশ্লেষণ ক্ষমতা ও ধৈর্য বৃদ্ধিতে সহায়ক। আপনি চাইলে নিজেও সন্তানকে বানিয়ে দিতে পারেন এই মজার খেলনাটি একটি কাগজ এর টুকরা দিয়েও।
ট্যানগ্রাম বিজ্ঞানবাক্স: শেখার সঙ্গে খেলার সমন্বয়
এই বুদ্ধিবৃত্তিক প্রাচীন খেলনাটিকে রকমারি.কম একটি বিজ্ঞানবাক্স হিসেবে বাজারজাত করেছে। যেটি বর্তমানে বাংলাদেশে ট্যানগ্রাম বিজ্ঞানবাক্স নামে শিক্ষণীয় কিট হিসেবে পাওয়া যায়, ট্যানগ্রাম ছাড়াও অন্যান্য মজার বৈজ্ঞানিক উপকরণ সমৃদ্ধ আরও অনেকগুলো বিজ্ঞানবক্স পাওয়া যায়। সেগুলো সম্পর্কে জানতে ক্লিক করুন।
এখানে ক্লিক করে ট্যানগ্রাম বিজ্ঞানবাক্স কিনুন
ট্যানগ্রাম দাম ও প্রাইজ
অনেকেই জানতে চান, ট্যানগ্রাম প্রাইজ বা ট্যানগ্রাম দাম কত? বাংলাদেশে এর দাম সাধারণত ১৫০ থেকে ৬৫০ টাকা।
Tangram price in Bangladesh – অনলাইনে দেখে নিন
ট্যানগ্রাম এর ছবি


7 পিস ট্যানগ্রাম কি?
এই পাজল গেমস এ ৭টি শেপ থাকে। ৭ পিস ট্যানগ্রাম বলতে বোঝানো হয় সেই সাতটি জ্যামিতিক টুকরো যার সমন্বয়ে এই পাজল গেমটি তৈরি হয়। যার মধ্যে থাকে — ৫টি ত্রিভুজ (২ টি বড় ত্রিভুজ, ১ টি মাঝারি ত্রিভুজ, ২ টি ছোট ত্রিভুজ), ১টি বর্গ ও ১টি চতুর্ভুজ। এই সাতটি পিস দিয়েই অসংখ্য আকৃতি তৈরি সম্ভব। যেমনঃ
ট্যানগ্রাম কি মস্তিষ্কের জন্য ভালো?
হ্যাঁ, এটি শিশু ও বড়দের মস্তিষ্কের বিকাশে সহায়ক। যেমনঃ
- সৃজনশীলতা বাড়ায়
- সমস্যা সমাধানের ক্ষমতা বাড়ায়
- হাত-চোখ সমন্বয় বৃদ্ধি করে
- মেমরি ও মনোযোগ উন্নত করে
ট্যানগ্রাম তৈরি: আপনি নিজেই বানাতে পারেন!
কাগজ, কাঠ বা ফোম দিয়ে ট্যানগ্রাম তৈরি করা যায়। তবে সময় বাঁচাতে রেডিমেড সেট ব্যবহার করাই ভালো। এবং এগুলোতে ম্যাগনেট দেওয়া থাকে যাতে বাচ্চারা খেলতে পারে। এবং একটি গাইড ও দেওয়া থাকে। এছাড়াও অন্যান্য সুবিধাজনক ফিচার থাকে। যেটি ভ্যালু ফর মানি বলে মনে হয়। নিজে বানাতে চাইলে একটি কাগজ দিয়েও বানাতে পারবেন। সেক্ষেত্রে ইউটিউবের হেল্প নিতে পারেন। অথবা নিচের ভিডিওটি দেখুন।
ট্যানগ্রাম তৈরি না করে এখানে কিনুন – দ্রুত ডেলিভারি সহ


ট্যানগ্রাম
শিশুদের বুদ্ধির খেলনা
সাতটি শেপের মাধ্যমে ইউনিক বিভিন্ন জিনিসপত্র তৈরির মধ্য দিয়ে শিশুদের মেধার বিকাশ, সৃজনশীলতা বৃদ্ধি সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক খেলনা। যেটি চীন এ উদ্ভাবিত হয়েছিল।
৳ 480.00 from রকমারিট্যানগ্রাম এর ইতিহাস
এই ট্যানগ্রাম প্রথম তৈরি হয় চীনে, প্রায় ২০০ বছর আগে। তখন এটিকে বলা হতো “Ch’i ch’iao t’u”—অর্থাৎ “সাতটি বুদ্ধির টুকরো”। এটি পরে ইউরোপে ছড়িয়ে পড়ে ও বিশ্বজুড়ে জনপ্রিয় হয়। বর্তমানে এটি বাংলাদেশেরও জনপ্রিয় খেলনা। এছাড়াও, অন্যান্য বিজ্ঞানবাক্স গুলো সম্পর্কে জানতে ক্লিক করুন।
Tangram puzzle game: খেলুন ও শিখুন
এখন Tangram puzzle পাওয়া যায় মোবাইল অ্যাপ, অনলাইন ও অফলাইন – সব মাধ্যমেই।
সেরা Tangram puzzle গেম কিনুন বা খেলুন
উপসংহার
শিশুদের শেখার পাশাপাশি বুদ্ধিবৃত্তিক বিকাশে সহায়ক খেলনা খুঁজছেন? ট্যানগ্রামই হতে পারে আপনার সন্তানের মেধা বিকাশের আদর্শ খেলনা। এখনই কিনুন এবং মস্তিষ্কের খেলা শুরু হোক! আপনার সন্তান বেড়ে উঠুক বুদ্ধিমত্তার সাথে এবং শুরু হোক নতুন আনন্দ।