৫০০ টাকার মধ্যে জন্মদিনের গিফট

জন্মদিন পালন পশ্চিম এর একটি কালচার। এটি বর্তমানে বাংলাদেশের নতুন প্রজন্মের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। গিফট বা উপহার প্রদানে ইসলামে উৎসাহ দান করে। তবে, জন্মদিন উপলক্ষে গিফট না দিয়ে বন্ধুত্বের সম্পর্ক, আত্মীয়তার হক এবং রাসুলের সুন্নাহ হিসেবে একে অন্যকে উপহার দিন৫০০ টাকার মধ্যে জন্মদিনের গিফট করুন ভালো মানের বই। যা তার জন্য সেরা উপহার হবে।

সূচিপত্র

আর জন্মদিন যদি পালন করতেই হয় সেটা ইসলামিক বিধি নিষেধের মধ্যে থেকে পালন করুন। জন্মদিন আসলে আমরা যে, ফ্রি মিক্সিং কেক কাটা কাটি, মাহরাম নন-মাহরাম একে অন্যকে কেক খাওয়ানো তারপর গায়ে মুখে ছোড়াছুড়ি মাখা মাখি এগুলো থেকে বিরত থাকি। আমাদের বরং এটা উপলব্ধি করা উচিত যে আমাদের নির্দিষ্ট সময় থেকে একটা বছর অতিবাহিত হয়ে গেল। আমরা মৃত্যুর আরও নিকটবর্তী হলাম। আমাদের উচিত রোজা রাখা, নফল নামাজ পড়া, আল্লাহর শুকরিয়া আদায় করা যে তিনি আমাদের হায়াতকে দীর্ঘায়িত করেছেন। আর খাবার যদি খাওয়াতে চান সেটা অবশ্যই খাওয়ান তবে, ইয়াতিম, মিসকিন অসহায়দেরকে অথবা বন্ধু, আত্মীয়দের তবে অবশ্যই ফ্রি মিক্সিং করে নয়।

৫০০ টাকার মধ্যে জন্মদিনের গিফট

যে কোন কিছুই উপহার হিসেবে দেওয়া যায়। তবে, উপহার দেওয়ার ক্ষেত্রে প্রধান যে বিষয়টা মাথায় রাখতে হয় সেটা হল – কাকে দিবেন আপনি গিফট টা। তার বয়স, তার পছন্দ, তার প্রয়জন, আপনার সামর্থ্য, তার সাথে আপনার সম্পর্ক এসব গুলো বিষয় মাথায় রেখে উপহার নির্বাচন করতে হয়। আমরা নিচে কমন কিছু – ৫০০ টাকার মধ্যে জন্মদিনের গিফট তুলে ধরছি। আশাকরি ভালো লাগবে। নিচে দেওয়া টুলটি ব্যবহার করে আপনি নির্বাচন করতে পারেন।

৬ থেকে ১০ বছরের বাচ্চাদের জন্মদিনের উপহার

বিভিন্ন বয়সের বাচ্চাদের জন্য বিভিন্ন ধরণের গিফট দেওয়া যায়। তবে সাধারণত, আপনি চাইলে তাদের জন্য পোশাক গিফট দিতে পারেন। বিভিন্ন ধরণের আইটেম দেখতে ঘুরে আসুন রকমারি কিডস জোন অথবা, ঘড়ি অথবা কোন গেজেট আইটেম, কোন খেলনা যেগুলো শরীর এবং মস্তিষ্ক কে শক্তিশালী করবে। যেমন – স্মার্ট বই আছে, অথবা সেরা আইটেম হতে পারে বিজ্ঞানবাক্স। বিজ্ঞানবাক্স গুলো বয়স অনুযায়ী চয়েজ করা যেতে পারে। এটি যেমন আনন্দের তেমনি বাচ্চাদের মানসিক বিকাশে সহায়ক হবে। বিজ্ঞানবক্স গুলো দেখুন।

৫০০ টাকার মধ্যে জন্মদিনের গিফট ছেলেদের

ছেলদের প্রথম পছন্দ থাকে খেলাধুলা, বিভিন্ন গেজেট এর প্রতি। সেক্ষেত্রে ছেলেদের জন্য প্রথম অপশন হল – স্মার্ট ওয়াচ, ভালো মানের ওয়ালেট, ইয়ারফোন অথবা বর্তমান সময়ের জনপ্রিয় ব্লুটুথ অথবা আরজিবি মাউস, অথবা মাউস প্যাড অল্প দামের মধ্যে এগুলো ভালো অপশন।

ছেলেদের কি উপহার দিলে খুশি হয়?

এখন যেই আইটেম গুলো বলবো সেগুলো বর্তমান সময়ের মেক্সিমাম ছেলেদের খুশি করার জন্য যথেষ্ট আইফোন, ল্যাপটপ, ভালো কনফিগারেশন এর পিসি, অথবা মোটরসাইকেল, এপার্টমেন্ট অথবা একটা গাড়ি। তবে অনেক ছেলে আছে যাদের কাছে – একটা আবেগমাখা চিরকুট ও এসব ম্যাটেরিয়ালিস্টিক জিনিসের চাইতে অনেক বেশি দামি।

৫০০ টাকার মধ্যে জন্মদিনের গিফট মেয়েদের

বর্তমান সময়ে মেয়েদের মাঝেও গেজেট এর চাহিদা বেড়েছে। বিশেষ করে লেডিস গ্যাজেট যেমন – লাইটিং গ্যাজেট, লেডিস স্মার্ট ওয়াচ, পার্টস ব্যাগ, তাছাড়া ক্লাসিক জিনিসপত্র যেমন পোশাক, ইমিটেশন জুয়েলারি, লিপস্টিক, মেকআপ বক্স, চুড়ি, শাড়ি।

মেয়েদের পছন্দের উপহার

মেয়েদের পছন্দের উপহার হচ্ছে – সোনার গহনা, স্মার্ট কিচেন সহ আরও নানাবিধ বিষয়। তবে, নারীদের ক্ষেত্রেও আবেগঘন চিরকুট অথবা বেলি ফুলের মালা অথবা গোলাপের তোরা ভীষণ প্রিয়।

কম খরচে জন্মদিনের উপহার

কম খরচে জন্মদিনের উপহার না শুধু যে কোন মানুষের জন্য ভালো যে কোন উৎসবের জন্য ভালো উপহার এবং ভালো সঙ্গী হল বই। বিশেষ করে ইসলামী বই। আমাদের দেশের বর্তমান প্রজন্মের সবচেয়ে বড় ভয়ঙ্কর দিক হল জ্ঞানের প্রতি অনীহা। আর জ্ঞানের সব চেয়ে ভাল উৎস হচ্ছে বই। আর সেটা অনলাইন ভার্সন না। সেটা অবশ্যই হার্ড কপি। আর বই এর মধ্যে সেরা বই হল – কুরআন। পৃথিবীর মধ্যে আদি থেকে অন্ত পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় বই। যেটি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ইহুদি সকলের জন্য সেরা বই এবং জারাই এটি বুঝার চেষ্টা করেছে তারাই এটি পড়ে অভিভূত হয়েছেন।

ইউনিক গিফট আইডিয়া

আঁতর, মেসয়াক, সেন্ট – পারফিউম (এলকোহল মুক্ত), জায়নামাজ, তাসবিহ, টুপি, হিজাব, নিকাব, হাতমোজা, বই, ক্যালকুলেটর, ছাতা, অনলাইন কোর্স অথবা রকমারি গিফট ভাউচার

ডিসক্লেইমারঃ এখানে ছেলেদের মেয়েদের গিফট বলতে – গার্ল ফ্রেন্ড বয় ফ্রেন্ড এর জন্য নয়। বরং সেটি বৈধ সম্পর্ক হাজব্যান্ড ওয়াইফ উদ্দেশ্য। অবৈধ সম্পর্কের ভয়াবহতা নিয়ে নতুন করে বলার কিছু নাই। যারা অবৈধ সম্পর্কে আছেন তারাই এটার ভয়াবহতা খুবই ভালো করে জানেন। আসুন অবৈধ পন্থা বাদ দিয়ে ভালো হওয়ার চেষ্টা করি। জ্ঞান অর্জন করি। নিজদেরকে পরিবর্তন করি। ভালো লাগলে বিবিধ ব্লগ এর সাথেই থাকুন।

FAQ বা বার বার জিজ্ঞাসিত প্রশ্ন গুলো

৫০০ টাকার মধ্যে জন্মদিনের গিফট হিসেবে কী দেওয়া যায়?

৫০০ টাকার মধ্যে জন্মদিনের গিফট হিসেবে ভালো মানের বই, স্মার্ট গ্যাজেট, ওয়ালেট, ইয়ারফোন, বিজ্ঞানবাক্স, পোশাক, পারফিউম, জায়নামাজ, তাসবিহ, হিজাব, গিফট ভাউচার ইত্যাদি দেওয়া যেতে পারে। উপহার নির্বাচন করার সময় বয়স, প্রয়োজন, পছন্দ ও সম্পর্ক বিবেচনা করা উচিত।


কম খরচে সেরা জন্মদিনের উপহার কী?

কম খরচে সেরা জন্মদিনের উপহার হতে পারে একটি ভালো বই। বিশেষ করে ইসলামী বই জ্ঞান বৃদ্ধি ও আত্মিক উন্নয়নে সহায়ক। এছাড়াও কুরআন শরীফ, জায়নামাজ, আতর বা তাসবিহও উপকারী উপহার হতে পারে।


৬ থেকে ১০ বছরের বাচ্চাদের জন্য কী ধরনের গিফট ভালো?

৬ থেকে ১০ বছরের বাচ্চাদের জন্য বিজ্ঞানবাক্স, শিক্ষামূলক খেলনা, স্মার্ট বই, পোশাক, ঘড়ি বা মানসিক বিকাশে সহায়ক গেজেট উপহার হিসেবে ভালো হতে পারে।


ছেলেদের জন্য ৫০০ টাকার মধ্যে কী গিফট দেওয়া যায়?

ছেলেদের জন্য ৫০০ টাকার মধ্যে স্মার্ট ওয়াচ, ওয়ালেট, ব্লুটুথ ডিভাইস, ইয়ারফোন, আরজিবি মাউস, মাউস প্যাড অথবা খেলাধুলার সামগ্রী উপহার হিসেবে জনপ্রিয়।


মেয়েদের পছন্দের উপহার কী কী?

মেয়েদের পছন্দের উপহার হিসেবে শাড়ি, ইমিটেশন জুয়েলারি, পার্টস ব্যাগ, স্মার্ট ওয়াচ, লিপস্টিক, মেকআপ বক্স, বেলি ফুলের মালা, গোলাপের তোড়া বা আবেগঘন চিরকুট জনপ্রিয়।


ইসলামে জন্মদিন পালন সম্পর্কে কী বলা হয়েছে?

ইসলামে উপহার দেওয়া উৎসাহিত করা হয়েছে। তবে জন্মদিন পালন করতে হলে ইসলামিক বিধি-নিষেধ মেনে পালন করা উচিত। ফ্রি মিক্সিং, কেক মাখামাখি ও অশালীন কার্যক্রম থেকে বিরত থেকে আল্লাহর শুকরিয়া আদায়, নফল নামাজ, রোজা ও অসহায়দের খাবার খাওয়ানো উত্তম।


ইউনিক গিফট আইডিয়া কী হতে পারে?

ইউনিক গিফট আইডিয়া হিসেবে আতর, মেসওয়াক, এলকোহলমুক্ত পারফিউম, জায়নামাজ, টুপি, হিজাব, নিকাব, বই, ছাতা, ক্যালকুলেটর বা অনলাইন কোর্স উপহার দেওয়া যেতে পারে।


জন্মদিনে বই উপহার দেওয়া কেন ভালো?

বই এমন একটি উপহার যা জ্ঞান বৃদ্ধি করে এবং দীর্ঘদিন উপকার দেয়। বিশেষ করে ইসলামী বই বা কুরআন শরীফ একজন মানুষের চিন্তা, চরিত্র ও আত্মিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *