শুরুকথা
প্রিয় পাঠক, আশা করি ভাল আছেন। বিবিধ ব্লগ এর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি যদি (علم) ইলম শব্দের অর্থ কি, ইলম কাকে বলে, ইলম কত প্রকার ও কি কি এবং ইলম এর গুরুত্ব ও ফজিলত সম্পর্কে জানতে চান তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য।
পশু-পাখি ও মানুষের মাঝে পার্থক্য সৃষ্টি হয় এই ইলম বা জ্ঞানের মাধ্যমে। আল্লাহ মানুষকে জ্ঞান দান করার মাধ্যমে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন। এই লেখা থেকে আমরা ইলম শব্দের অর্থ কি, ইলম কাকে বলে ইলমের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে জানতে পারবো। আশাকরি উপকৃত হবেন। মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইলো।
শিখনফল
- ইলম এর পরিচয় প্রদান করতে পারবে।
- এ সম্পর্কিত প্রশ্ন উত্তর করতে পারবে।
- ইলম কত প্রকার ও কি কি বর্ণনা করতে পারবে।
- এছাড়াও ইলম এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা বর্ণনা করতে পারবে।
ইলম এর পরিচয়
ইলম শব্দের অর্থ
علم বা ইলম একটি আরবি শব্দ। ইলম একবচন, বহুবচনে উলুমুন। ইলম শব্দের অর্থ – জ্ঞান, জানা।
- জানা,
- বুঝা,
- জ্ঞান,
- বিদ্যা,
- অবগত হওয়া,
- الفهم
- المعرفة
- Knowledge
ইলম কাকে বলে?
কোন বস্তুর প্রকৃত অবস্থা উপলব্ধি করা হল ইলম।
অথবা, কোন বস্তুর প্রকৃত অবস্থা উপলব্ধি করাকে ইলম বলে।
অন্যভাবে বলা যায়-
যে কোন কিছু জানাকেই ইলম বা জ্ঞান বলা হয়।
ইলম কত প্রকার ও কি কি?
বিভিন্ন দিক থেকে ইলম কে বিভিন্নভাবে ভাগ করা যায়। তবে ইলম প্রথমত ২ প্রকারঃ
- দ্বীনি জ্ঞান
- দুনিয়াবি জ্ঞান
১ দ্বীনি জ্ঞান
ইসলামিক বিষয় সম্পর্কিত জ্ঞান কে দ্বীনি জ্ঞান বলা হয়। যেমনঃ কুরআন, হাদিস, নামাজ, রোজা ইত্যাদি বিষয়ক জ্ঞান।
২ দুনিয়াবি জ্ঞান
পার্থিব জীবনের কল্যাণের জন্য শেখা জ্ঞান কে দুনিয়াবি জ্ঞান বলা হয়। যেমনঃ গণিত, ইংলিশ, কম্পিউটার ইত্যাদি বিষয়ক জ্ঞান।
এগুলা ছাড়াও ইলম কে বিভিন্ন ভাবে ভাগ করা যায় ইলমে নাফিয়া, ইলমে সরফ, ইলমে নাহু, ইলমে বালাগাত, ইলমে মানতিক ইত্যাদি।
ইলমের গুরুত্ব ও ফজিলত
ইলমের গুরুত্ব ও ফজিলত অপরিসীম। আল্লাহ কুরআন নাজিলের শুরুতেই রাসুল (স) কে পড়তে বলেছেন। আল্লাহ বলেন- পড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। (সূরা আলাকঃ ১)
রাসুল (স) বলেছেন- প্রত্যেক মুসলিমের জ্ঞান অন্বেষণ করা ফরজ।
আল্লাহ আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আর স্রষ্টাকে চিনতে হলে ইলম তথা জ্ঞান এর প্রয়োজন।
আল্লাহ তায়ালা বলেনঃ যারা জানে আর যারা জানে না, তারা কি কখনও সমান হতে পারে। ( সুরা-যূমারঃ৯ )
শেষকথা
আমরা আজকের আলোচনা থেকে ইলম শব্দের অর্থ, ইলম কাকে বলে? ইলম কত প্রকার ও কি কি এবং ইলমের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে জানলাম। আল্লাহ আমাদের জ্ঞানকে বাড়িয়ে দিন। কোন বিষয় বুঝতে অসুবিধা হলে কমেন্ট সেকশন এ প্রশ্ন করুন। আমরা দ্রুত সমাধানের চেষ্টা করবো।
বিবিধ ব্লগ চেষ্টা করছে শিক্ষা, প্রযুক্তি, কৃষি সহ জীবনের বিভিন্ন সমস্যার একটি সুন্দর, সহজ এবং নির্ভরযোগ্য সমাধান বাংলা ভাষায় প্রদানের জন্য। আপনার কোন পরামর্শ বা সমালোচনা থাকলে নির্দ্বিধায় করতে পারেন। বিবিধ ব্লগ এর উন্নয়নের জন্য আপনার উৎসাহ ও পরামর্শ একান্ত প্রয়োজন। তাই দেরি না করে এখনি কমেন্ট করুন একদম বিনামূল্যে। আপনি কোন বিষয়ে আর্টিকেল পেতে চান সেটা জানাতে ভুলবেন না।
শিক্ষা বিষয়ক লেখা গুলো পড়তে ক্লিক করুন…
আর্টিকেলটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। উপকৃত হলে অবশ্যই পাশের শেয়ার আইকন এ ক্লিক দিয়ে শেয়ার করবেন। বিবিধ ব্লগ এর সাথেই থাকুন। আপনার দীর্ঘায়ু ও সফলতা কামনা করে আজকের মত এখানেই রাখছি।
তথ্যসূত্রঃ হাদিস বিডি।
FAQ ইলম সম্পর্কে বার বার জিজ্ঞাসিত প্রশ্ন
প্রশ্ন: ইলম শব্দের অর্থ কি?
উত্তর: ইলম একটি আরবি শব্দ। ইলম শব্দের অর্থ হলো জ্ঞান, জানা, বুঝা, বিদ্যা ও অবগত হওয়া। আরবি ‘علم’ শব্দ থেকে ইলম শব্দের উৎপত্তি হয়েছে।
প্রশ্ন: ইলম অর্থ কি?
উত্তর: ইলম অর্থ হলো জ্ঞান বা বিদ্যা। কোনো বিষয় সম্পর্কে সঠিকভাবে জানা ও বুঝাকে ইলম বলা হয়।
প্রশ্ন: এলেম অর্থ কি?
উত্তর: এলেম বা ইলম শব্দের অর্থ হলো জ্ঞান, বিদ্যা ও প্রজ্ঞা। এটি আরবি শব্দ ‘علم’ থেকে এসেছে।
প্রশ্ন: ইলম কি?
উত্তর: যে কোনো বিষয় সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করাকে ইলম বলা হয়। ইসলামে ইলম মানুষের মর্যাদা বৃদ্ধি করে এবং সঠিক পথ দেখায়।
প্রশ্ন: ইলম কী?
উত্তর: ইলম হলো জ্ঞান। কোনো বস্তুর প্রকৃত অবস্থা উপলব্ধি করা বা সত্যকে জানা ও বুঝাকে ইলম বলা হয়।
প্রশ্ন: ইলম কাকে বলে?
উত্তর: কোন বস্তুর প্রকৃত অবস্থা উপলব্ধি করাকে ইলম বলে। অন্যভাবে বলা যায়, যে কোনো কিছু জানাকেই ইলম বা জ্ঞান বলা হয়।
প্রশ্ন: ইলম বলতে কি বুঝায়?
উত্তর: ইলম বলতে জ্ঞান, শিক্ষা ও কোনো বিষয় সম্পর্কে সঠিক উপলব্ধিকে বুঝায়। ইসলামে ইলম অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রশ্ন: ইলম কত প্রকার?
উত্তর: ইলম সাধারণত দুই প্রকার। যথা: দ্বীনি জ্ঞান ও দুনিয়াবি জ্ঞান।
প্রশ্ন: ইলম দুই প্রকার কি কি?
উত্তর: ইলম দুই প্রকার হলো: ১. দ্বীনি জ্ঞান এবং ২. দুনিয়াবি জ্ঞান। কুরআন, হাদিস ও ইসলামী শিক্ষা হলো দ্বীনি জ্ঞান এবং গণিত, বিজ্ঞান, কম্পিউটার ইত্যাদি হলো দুনিয়াবি জ্ঞান।
প্রশ্ন: ইলম এর পরিচয় ও প্রকার কি?
উত্তর: ইলম হলো জ্ঞান বা বিদ্যা। কোনো বিষয় সম্পর্কে সঠিক উপলব্ধি অর্জন করাকে ইলম বলা হয়। ইলম প্রধানত দুই প্রকার: দ্বীনি জ্ঞান ও দুনিয়াবি জ্ঞান।
প্রশ্ন: ইলমের গুরুত্ব ও ফজিলত কি?
উত্তর: ইলমের গুরুত্ব ও ফজিলত অপরিসীম। আল্লাহ তায়ালা কুরআনে জ্ঞান অর্জনের গুরুত্ব উল্লেখ করেছেন। রাসুল (সা.) বলেছেন, প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। ইলম মানুষের মর্যাদা বৃদ্ধি করে এবং সঠিক পথ দেখায়।
প্রশ্ন: ইলমের গুরুত্ব ও ফজিলত pdf কোথায় পাওয়া যাবে?
উত্তর: ইলমের গুরুত্ব ও ফজিলত সম্পর্কিত বিভিন্ন ইসলামিক বই ও PDF অনলাইনে পাওয়া যায়। তবে নির্ভরযোগ্য ইসলামিক ওয়েবসাইট বা মাদ্রাসার প্রকাশনা থেকে PDF সংগ্রহ করা উত্তম।